ঢাকাWednesday , 18 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সরাসরি জায়গা পেল বাংলাদেশ

RH Riyad
February 18, 2026 9:27 pm
Link Copied!

২০২৮ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আইসিসির নির্ধারিত কোয়ালিফিকেশন পদ্ধতি অনুযায়ী ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা ৮ দল, স্বাগতিক দেশ এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৩ দল—এই মোট ১২ দল সরাসরি মূল পর্বে খেলবে।

চলতি বিশ্বকাপে অংশ না নিলেও র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কারণে বাংলাদেশের সরাসরি সুযোগ পাওয়ার পথ খুলে গেছে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।

২০২৮ আসরের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া এবার সুপার এইটে খেলতে না পারলেও আয়োজক হওয়ায় তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। ফলে সুপার এইটের ৮ দলের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ হয়ে মোট ৯ দল নিশ্চিত হয়ে যায়।

বাকি তিনটি জায়গা নির্ধারণ হবে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী। বর্তমান অবস্থান বিবেচনায় প্রথম ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। বিশ্বকাপ ফাইনালের (৮ মার্চ) পর আর কোনো ম্যাচ না থাকায় র‍্যাঙ্কিং পরিবর্তনের সুযোগ নেই। ফলে এই তিন দলই সরাসরি বিশ্বকাপে খেলার তালিকায় উঠে এসেছে।

উল্লেখ্য, ২০২৮ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর এবারের বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়, যার ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মার্চ।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি