ঢাকাSaturday , 25 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

রিশাদকে প্রশংসায় ভাসালেন ইশ সোধি: ‘এই অঞ্চলে এমন বোলার দীর্ঘদিন দেখিনি’

RH Riyad
April 25, 2026 9:48 pm
Link Copied!

লেগ স্পিনের বৈচিত্র্য আর ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি গড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি। ২১টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ১৪০টি টি-টোয়েন্টি খেলা এই কিউই ক্রিকেটারের চোখে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও বিশেষ প্রতিভা।

রিশাদের প্রশংসা করে সোধি বলেন, রিশাদ খুব ভালো করছে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দারুণ বল করেছে। তার মতে, রিশাদ একজন বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ার লেগ স্পিনাররা নিচু ও স্কিডি ধরনের হন, তবে রিশাদ তুলনামূলকভাবে বেশি ট্র্যাডিশনাল এবং উইকেট থেকে বাউন্স আদায় করতে পারেন।

সোধির ভাষায়, “সে এমন একজন বোলার, যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি।”

রিশাদকে বড় সম্ভাবনার খেলোয়াড় উল্লেখ করে সোধি আরও জানান, তরুণ এই স্পিনারের ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি আশা করেন, রিশাদ একসময় টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। যদিও টেস্টে লেগ স্পিনারদের উপস্থিতি এখন খুব বেশি দেখা যায় না, তবুও রিশাদের সেই দক্ষতা আছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশি লেগ স্পিনারের সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতাও জানিয়েছেন সোধি। তিনি বলেন, রিশাদের সঙ্গে কয়েকবার কথা হয়েছে। শুধু ক্রিকেট নয়, সিরিজ চলাকালে নানা বিষয় নিয়েই তাদের আলোচনা হয়েছে। রিশাদ কীভাবে খেলছে, ভিন্ন কন্ডিশনে কীভাবে ভালো করা যায়—এসব বিষয়েও ধারণা বিনিময় হয়েছে।

সোধির মতে, রিশাদ একজন মেধাবী বোলার, যিনি দিন দিন উন্নতি করছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে তার শুরুটাও বেশ promising বলে মনে করেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ লেগ স্পিনার।