ঢাকাSunday , 19 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

মুস্তাফিজ মোটামুটি সুস্থ, দ্বিতীয় ওয়ানডে জিততে প্রস্তুত বাংলাদেশ: শরিফুল

RH Riyad
April 19, 2026 10:06 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে শেষ মুহূর্তের চোটের কারণে একাদশ থেকে বাদ পড়েন এই বাঁহাতি পেসার। তার পরিবর্তে সুযোগ পান শরিফুল ইসলাম, আর সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগান তিনি।

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন শরিফুল। যদিও শুরুতে তার খেলার কথা ছিল না। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে নিজের পারফরম্যান্সের পাশাপাশি মুস্তাফিজের শারীরিক অবস্থারও আপডেট দেন তিনি।

শরিফুল বলেন,
‘হ্যাঁ, উনি (মুস্তাফিজ) মোটামুটি, আলহামদুলিল্লাহ সুস্থ।’

স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলেও জানান এই পেসার। প্রথম ম্যাচে ব্যক্তিগতভাবে ভালো করলেও দল হেরে যাওয়ায় আক্ষেপ রয়েছে তার।

শরিফুলের ভাষায়,
‘আলহামদুলিল্লাহ, আমি যদিও মোটামুটি বোলিং করেছি, তবুও আমরা ম্যাচটা হেরেছি, তাই খারাপ লাগছে। এখন পিচের কন্ডিশন বা আবহাওয়া এগুলো তো আমাদের হাতে নেই। যেভাবে আমাদেরকে দেবে, সেভাবেই খেলতে হবে। এই প্রস্তুতি নিয়েই আছি।’

দল নির্বাচন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন শরিফুল। তিনি বলেন,
‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা উনারা যে দল দেবে, সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। আগামীকাল, ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।