ঢাকাFriday , 17 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

মুস্তাফিজ ছিটকে যাওয়ায় বদল বাংলাদেশ একাদশে, প্রথম ওয়ানডেতে খেলছেন শরিফুল

RH Riyad
April 17, 2026 11:31 am
Link Copied!

প্রথমে ঘোষিত একাদশে মুস্তাফিজুর রহমানের নাম থাকলেও শেষ পর্যন্ত প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশের এই বাঁহাতি পেসার। চোটের কারণে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পরে সংশোধিত একাদশে তার বদলে অন্তর্ভুক্ত করা হয়েছে শরিফুল ইসলামকে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা ছিল তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানার। তবে ম্যাচ শুরুর আগেই চোট পান মুস্তাফিজ।

মুস্তাফিজ চোট পাওয়ার পর টসের ঠিক আগে প্রধান কোচ ফিল সিমন্সকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ কারণে টস অনুষ্ঠানেও কিছুটা বিলম্ব হয়।

পরে বিষয়টি নিশ্চিত করেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, ওয়ার্ম-আপের সময় মুস্তাফিজ তার ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। এরপরই তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

নাফিস ইকবাল বলেন,
“মুস্তাফিজের ডান হাঁটুতে ওয়ার্ম-আপের সময় একটু অস্বস্তি অনুভূত হয়েছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সে আজ খেলছে না। শরিফুল তার জায়গায় খেলছে।”

মুস্তাফিজ না থাকায় বাংলাদেশের পেস আক্রমণে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে দায়িত্ব পালন করবেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।