ঢাকাMonday , 27 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

তিন পেসার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

RH Riyad
April 27, 2026 1:49 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন রিপন মণ্ডল। তবে দলে সুযোগ হয়নি আবদুল গাফফার সাকলাইনের। পেস আক্রমণে রিপনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ডের একাদশে নেই নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না তিনি। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন নিক কেলি।

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তারা লড়াই করেছে সমানে সমান। তাই টি-টোয়েন্টি সিরিজেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার, ম্যাট ফিশার।