ঢাকাThursday , 2 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ওয়েলিংটনের রাতের ঘটনায় ব্রুক-বেথেলকে সতর্কবার্তা, শাস্তি নয়

RH Riyad
April 2, 2026 10:08 am
Link Copied!

গত বছর ওয়েলিংটন-এ গভীর রাতে অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় ইংল্যান্ডের দুই ক্রিকেটার হ্যারি ব্রুকজ্যাকব বেথেল-কে কঠোর শাস্তি না দিয়ে সতর্কবার্তা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঘটনাটি ঘটে ১ নভেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে। ব্রুক স্বীকার করেন, ম্যাচের আগের রাতে তিনি বাইরে মদ্যপান করেছিলেন এবং গভীর রাতে একটি ভেন্যুতে ঢোকার চেষ্টা করেন। সেখানে বাউন্সারের বাধার মুখেও পড়তে হয় তাকে।

শুরুতে ব্রুক দাবি করেছিলেন তিনি একাই ছিলেন। তবে পরে স্বীকার করেন, তার সঙ্গে ছিলেন বেথেল ও জশ টাং। সতীর্থদের বাঁচাতে গিয়ে তিনি মিথ্যা বলেছিলেন বলেও জানান।

পরে বিষয়টি যায় ক্রিকেট রেগুলেটরের কাছে, যারা ইসিবি থেকে স্বাধীনভাবে কাজ করে। তদন্ত শেষে তারা জানায়, ব্রুক ও বেথেল দুজনই ইসিবির আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গ করেছেন—যেখানে বলা আছে, এমন কোনো কাজ করা যাবে না যা ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করে।

তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। দুজনই ‘কশন নোটিশ’ মেনে নিয়েছেন, যা চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে ধরা হয় এবং আগামী তিন বছর তাদের শৃঙ্খলাজনিত রেকর্ডে থাকবে।

অন্যদিকে, জশ টাং জানান, তিনি এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে তারা চিন্তিত। এ কারণে দলটি নতুন শৃঙ্খলা নীতি চালু করেছে, যার মধ্যে রয়েছে রাত ১২টার কারফিউ—যা ভবিষ্যতেও চালু থাকতে পারে।