ঢাকাThursday , 19 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

অভিষেকের ‘তিন ডাকে’ মানসিকতার ইঙ্গিত দেখছেন নাসের হুসেইন

RH Riyad
February 19, 2026 8:51 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তবে বিশ্বকাপে এসে যেন ছন্দ হারিয়েছেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। তিন ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে।

মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় একটি ম্যাচ মিস করেছিলেন অভিষেক। তবে বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ফর্মের তুঙ্গে থাকা একজন ব্যাটারের জন্য এমন টানা ব্যর্থতা নিঃসন্দেহে বিস্ময়কর।

এ বিষয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন মনে করছেন, বিষয়টি টেকনিকের চেয়ে বেশি মানসিকতার। আইসিসি ডিজিটালে তিনি বলেন,
“আমার মনে হয়, তিনটি শূন্য অবশ্যই মানসিক ব্যাপার। ১০-১৫-২০ রান করে আউট হলে বলা যায় ঠিক আছে। কিন্তু সে যে অবস্থায় ছিল, সেখান থেকে টানা তিন শূন্য মানে বড় পতন। সে কিন্তু বলে টানা হিট করতে পারে।”

নাসেরের মতে, এখন অভিষেকের প্রয়োজন মানসিক সমর্থন। তিনি পরামর্শ দেন, দলের অ্যানালিস্ট যেন তার পুরোনো সফল ইনিংসগুলোর ভিডিও তাকে দেখান, যাতে সে নিজের সামর্থ্যের কথা আবার মনে করতে পারে। এতে আত্মবিশ্বাস ফিরে আসতে পারে।

চার ম্যাচে চার জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত জাতীয় ক্রিকেট দল। সুপার এইটে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ পর্বে অভিষেক কি ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারেন কিনা।