ঢাকাMonday , 16 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

বিসিএল দিয়েই শুরু বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি

RH Riyad
February 16, 2026 6:16 pm
Link Copied!

পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির চিন্তা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও সামনে রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরকে লক্ষ্য করেই প্রস্তুতির পথচলা শুরু হচ্ছে এখন থেকেই। আর তার সূচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে।

আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিসিএলের ওয়ানডে সংস্করণ। চার দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়। মূলত এই প্রতিযোগিতার মাধ্যমেই ক্রিকেটাররা আবারও নিবিড়ভাবে ওয়ানডে ফরম্যাটে মনোযোগ দিচ্ছেন। সম্ভাব্য বিশ্বকাপ দলে থাকা অধিকাংশ ক্রিকেটারই অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে।

 

সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হবে। এবার আমরা জাতীয় দলের পুলের খেলোয়াড়দের একসঙ্গে পাচ্ছি। আশা করছি প্রাণবন্ত একটি টুর্নামেন্ট হবে। নির্বাচকেরা চারটি দল তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় সেরা খেলাটাই দেখতে পাব।”

বিপিএলে সুযোগ না পেলেও বিসিএলের স্কোয়াডে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দলে নেই মুশফিকুর রহিম ও সাদমান ইসলামের মতো কয়েকজন ক্রিকেটার। এ প্রসঙ্গে নান্নু বলেন, “এটা নির্বাচক প্যানেল তৈরি করেছে। এই বিষয়ে তারাই উত্তর দেবে। বিষয়টি নির্বাচক প্যানেল দেখভাল করছে।”

আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। তার আগে এই টুর্নামেন্ট কতটা কার্যকর হবে—এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, “অবশ্যই কার্যকর হবে। অনেক দিন ধরেই আমরা ৫০ ওভারের ক্রিকেটে নেই। সেখান থেকেই শুরু করছি। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এটি গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেট দিয়েই শুরু হচ্ছে, ভালো মানের ক্রিকেট দেখতে পাব বলে আশা করি।”

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি