ঢাকাSunday , 15 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ঈশানের টর্নেডো ব্যাটিংয়ে ১৭৫ তুলল ভারত

RH Riyad
February 15, 2026 9:30 pm
Link Copied!

শুরুতে ঈশান কিষাণের টর্নেডো ব্যাটিংয়ে বড় সংগ্রহের আশা দেখছিল ভারত। তবে শেষ দিকে পাকিস্তানের বোলাররা রানের গতি আটকে দিলে প্রত্যাশার চেয়ে কম স্কোরেই থামতে হয়েছে তাদের।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই ওপেনার অভিষেক শর্মা ৪ বল খেলে ডাক মেরে সালমান আলী আঘার বলে সাজঘরে ফেরেন।

তবে অন্য প্রান্তে পরিস্থিতি সামলে নেন ঈশান কিষাণ। তিনে নামা তিলক ভার্মাকে নিয়ে ইনিংস গড়েন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের চাপে রাখেন ভারতীয় ওপেনার। তার দাপুটে ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ভারত।

পাওয়ারপ্লের পরও চলতে থাকে কিষাণের আগ্রাসন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি, আর ভারতও ২০০ রানের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু দলের ৮৮ রানের মাথায় সাইম আইয়ুবের বলে থামেন কিষাণ। ৪০ বলে ৭৭ রান করে ফিরে যান তিনি—যেখানে ভারতের ৮৮ রানের মধ্যে ৭৭-ই আসে তার ব্যাট থেকে।

Ishan Kishan of India plays a shot during Match 27 of the ICC Men’s T20I World Cup 2026 between the India and the Pakistan at R Premadasa International Stadium, Colombo, Sri Lanka on February 15, 2026.
Photo: Deepak Malik / CREIMAS for BCCI

এরপর কিছুটা থেমে যায় ভারতের ইনিংসের গতি। তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করে সাইমের শিকার হন। একই ওভারে হার্দিক পান্ডিয়াকেও ফেরান তিনি। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভাম দুবে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। সূর্যকুমার ২৯ বলে ৩২ রান করে উসমান তারিকের বলে আউট হন।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি

শেষদিকে দুবে ১৭ বলে ২৭ রান এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান যোগ করলে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। এছাড়া সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি ও উসমান তারিক নেন একটি করে উইকেট।