ঢাকাWednesday , 4 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

সাকিব ফিরলে দলের কম্বিনেশন আরও শক্তিশালী হবে: শান্ত

RH Riyad
March 4, 2026 10:35 am
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। আসন্ন পাকিস্তান সিরিজে তাকে খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিনি আদৌ দেশে ফিরবেন ও খেলবেন কিনা—তা এখনও নিশ্চিত নয়।

জাতীয় দলে সাকিবকে ফেরাতে বিসিবি ইতোমধ্যে মামলা-সংক্রান্ত ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। ২০২৪ সালের ভারত সফরে কানপুর টেস্টই ছিল বাংলাদেশের হয়ে সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট খেলে অবসরের ঘোষণা দিলেও দেশে আর ফেরা হয়নি তার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রেক্ষাপটে আবারও সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন টেস্ট অধিনায়ক ও ওয়ানডে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিএল ফাইনাল শেষে শান্ত বলেন, সাকিব দলে থাকলে কম্বিনেশন আরও শক্তিশালী হয় এবং তিনি ইমপ্যাক্ট রাখতে সক্ষম।

আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিবি চায়, এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরুন সাকিব। এখন দেখার বিষয়—সব জটিলতা কাটিয়ে সত্যিই কি মাঠে নামবেন দেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আরও পড়ুনঃ  বারবার চোট, বারবার প্রত্যাবর্তন! মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প | The Fizz