ঢাকাSaturday , 26 September 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অস্ট্রেলিয়ার জরিমানা

Rahidul
September 26, 2026 9:10 am
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই হারের পর এবার স্লো ওভার রেটের কারণে জরিমানাও গুনতে হচ্ছে অজিদের।

এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জাভাগাল শ্রীনাথ অস্ট্রেলিয়াকে এই শাস্তি দিয়েছেন।

নির্ধারিত সময় এবং প্রাপ্য সময়ের ছাড় হিসাব করার পর অস্ট্রেলিয়াকে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করার জন্য অভিযুক্ত করা হয়।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার রেট-সংক্রান্ত অপরাধের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ অপরাধ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব ও লুবাবালো গকুমা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার আর্নো জ্যাকবস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগটি আনেন।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। সিরিজে সমতা ফেরাতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই অজিদের সামনে।