ঢাকাTuesday , 17 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

মামলার সুরাহা হলে দেশে ফিরতে পারেন সাকিব, নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশা বিসিবির

RH Riyad
March 17, 2026 9:37 am
Link Copied!

দেশের ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে Shakib Al Hasan। তার নামে থাকা মামলাগুলোর সুরাহা হলেই দেশে ফেরার কথা রয়েছে এই অলরাউন্ডারের। ইতোমধ্যে এসব মামলার ফাইল সাকিবের আইনজীবী জমা দিয়েছেন Bangladesh Cricket Board-এ (বিসিবি)। পরে বিসিবি সেগুলো পাঠিয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

সাকিবের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। পাকিস্তান সিরিজেই তাকে দলে ফেরানোর পরিকল্পনা ছিল বিসিবির, তবে নানা জটিলতায় সেটি সম্ভব হয়নি। সামনে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। তাই এখন প্রশ্ন উঠছে—সেই সিরিজেই কি জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব?

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque প্রকাশ্যে জানিয়েছেন, সাকিবের পাশাপাশি Mashrafe Bin Mortaza-র বিষয়েও সরকার নমনীয় অবস্থানে রয়েছে।

সাকিবের দেশে ফেরা নিয়ে এবার কথা বলেছেন বিসিবির বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান Nazmul Abedeen Fahim। গণমাধ্যমকে তিনি বলেন,

“প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, তা বেশ দ্রুততার সাথেই হচ্ছে—আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে সামনে হয়তো আমরা সাকিবকে দেশে ফিরে আসতে দেখতেও পারি।”

তিনি আরও বলেন, সাকিব দলে ফিরলে কোন ফরম্যাটে খেলবেন, কতদিন খেলবেন—এসব বিষয় পরে আলোচনা হবে। সে সিদ্ধান্তে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং সাকিবের নিজের মতামত—সবকিছুই বিবেচনায় নেওয়া হবে।

ফাহিম বলেন, “বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটাই আমরা আগে দেখব, তারপর অন্য কিছু।”

নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরার সম্ভাবনা নিয়েও আশাবাদী তিনি। ফাহিম জানান, “আমি আশা করছি এই সময়ের মধ্যে সে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক এবং এমনভাবে ফিরুক যাতে দলে ভ্যালু এড হয়। অবশ্যই তখন দলে সুযোগও পাবে।”

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টেই বাংলাদেশের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই নানা কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা অলরাউন্ডার।