ঢাকাFriday , 6 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

বিশ্বকাপে ৩০০ রানের ম্যাচ দেখার আশায় হ্যারি ব্রুক

Desk News
February 6, 2026 7:20 pm
Link Copied!

আর অল্প কিছু সময়ের মধ্যেই পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসর রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বিশেষ করে বড় রানের ম্যাচ দেখার আশা করছেন তিনি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড শ্রীলঙ্কার দখলে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল লঙ্কানরা। এরপর টানা ৯টি বিশ্বকাপেও সেই রেকর্ড ভাঙতে পারেনি কোনো দল। তবে এবার অপেক্ষার অবসান হতে পারে বলে বিশ্বাস ব্রুকের।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ। ব্রুকের ধারণা, রানসংখ্যার দিক থেকে এবারের আসর আগের সব আসরকে ছাড়িয়ে যেতে পারে।
ক্যাপ্টেনস ডেতে তিনি বলেন,
“ভারতের অনেক মাঠেই ৩০০-এর বেশি রান করা সম্ভব। উইকেট খুব ভালো, আউটফিল্ড দ্রুত এবং বাউন্ডারি তুলনামূলক ছোট। নির্ভীকভাবে খেলতে হবে—আউট হওয়ার ভয় না করে আক্রমণ করলেই বড় রান আসতে পারে।”

বিশ্বকাপের আগে প্রস্তুতিটাও ভালোই নিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে তারা। দারুণ ছন্দে থাকলেও এখনই শিরোপা নিয়ে ভাবতে চান না ব্রুক। প্রতিটি ম্যাচ ধরে এগোতেই মনোযোগ ইংলিশ অধিনায়কের।
তিনি বলেন,
“আমরা ম্যাচ ধরে সামনে এগোতে চাই। কয়েক সপ্তাহ পর বোঝা যাবে আমরা কোথায় যেতে পারি। তবে আমরা আত্মবিশ্বাসী এবং টুর্নামেন্টে শেষ পর্যন্ত যেতে চাই।”

টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। তাদের সঙ্গে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল ও স্কটল্যান্ড। টসের সিদ্ধান্ত নিয়েও কৌশলী থাকতে চান ব্রুক।
তার ভাষায়,
“পিচ দেখে সিদ্ধান্ত নিতে হবে। আমি আর কোচ ব্রেন্ডন ম্যাককালাম প্রায়ই আলোচনা করি, কিন্তু অনেক সময় পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাই মাঝে মাঝে টস হারানোও পরিকল্পনার অংশ হয়ে যায়।”