ঢাকাThursday , 5 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

লাহোরে সুযোগ পেয়ে আবেগে ভাসলেন মুস্তাফিজ

Desk News
February 5, 2026 6:06 pm
Link Copied!

দীর্ঘদিন পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আসরের জন্য ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরনো দলে ফেরার অনুভূতি জানাতে গিয়ে লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ‘কাটার মাস্টার’।

 

লাহোর কালান্দার্সকে ধন্যবাদ জানিয়ে মুস্তাফিজ বলেন,
“আমি সম্মানিত যে লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে ভীষণ আনন্দিত। দলটির সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। এখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে আমি ভালোভাবেই জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারও এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত।”

পিএসএলে তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেছেন মুস্তাফিজ। তিনি বলেন,
“গত পাঁচ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, তা সত্যিই অসাধারণ। দারুণ সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটি দল তারা। সমর্থকরা আবেগপ্রবণ এবং ড্রেসিংরুমের পরিবেশ এমন, যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। যে জায়গায় আপনি আগে খেলেছেন, সেখানে আবার ফিরে যাওয়া সত্যিই বিশেষ অনুভূতি।”

দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন,
“শাহীন শাহ আফ্রিদির অধীনে খেলতে, শিরোপা ধরে রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে চাই। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়েও বেশি কিছু। এটি একটি সংস্কৃতি, একটি পরিবার, এমন এক ফ্যানবেজ—যাদের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই গর্বের।”

পিএসএলের আসন্ন আসরে লাহোরের বোলিং আক্রমণে মুস্তাফিজের সংযোজন দলটিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি