ঢাকাSunday , 23 August 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

লাঞ্চের পর শান্তর-লিটনের বিদায়, চাপে বাংলাদেশ

Rahidul
August 23, 2026 9:43 am
Link Copied!

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে বাংলাদেশ দল। এখনও অজিদের লিড ৮৭ রানের। ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।
৮ উইকেটে ১৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া থেমেছে ২১০ রানে গিয়ে। বাংলাদেশের হয়ে ৭ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

জবাব দিতে নেমে শুরুটা অত ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। পরের বলেই আউট হন মুমিনুল হক। দুজনকেই ফিরিয়েছেন মিচেল স্টার্ক।

এরপর ক্রিজে জুটি বাঁধেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তানজিদ বেশিক্ষণ টেকেননি। ৩৪ বলে ৯ রান করে বিদায় নেন।শেষ দিকে শান্তর সাথে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। সাবলীল ব্যাটিংয়ে লাঞ্চের আগের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন দুজন। আর কোনো বিপদ হয়নি। কিছুটা চালিয়ে খেলছেন শান্ত। আরেক প্রান্তে মুশফিক আগাচ্ছেন রয়েসয়ে।
১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে লাঞ্চে গেছে বাংলাদেশ,লাঞ্চে পরে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত  করছেন ৪৬ বলে ৩১ রান। এখনও ৮৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ৫৬ বলে ১৬ রান করে টিকে আছেন মুশফিকুর রহিম । আরেক প্রান্তে ৯ বলে ০ রান করে আছেন লিটন দাস।

আরও পড়ুনঃ  বারবার চোট, বারবার প্রত্যাবর্তন! মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প | The Fizz