ঢাকাThursday , 5 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

রাজনৈতিক সংকটে প্রভাবিত বিশ্ব ক্রিকেট—দক্ষিণ এশিয়া নিয়ে আর্থারটন

Desk News
February 5, 2026 12:25 pm
Link Copied!

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আর্থারটন সম্প্রতি স্কাই স্পোর্টসের পডকাস্টে দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান তাদের নির্ধারিত ম্যাচগুলো থেকে সরে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে।

আর্থারটন বলেন,

“আগামী কয়েকদিন নয়, গত কয়েক সপ্তাহেই পরিস্থিতি বেশ কৌতূহলোদ্দীপক ছিল। বাংলাদেশ এবং পাকিস্তান তাদের নির্ধারিত ম্যাচগুলো থেকে সরে দাঁড়িয়েছে। আমরা পডকাস্টটি রেকর্ড করছি, আর এটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত অনেক কিছু বদলে যেতে পারে।”

ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বর্জনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন,

“কারণ পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব বা পরিণতি কী হবে তা কে জানে! তবে বর্তমানে আমরা ঠিক এই অবস্থানেই দাঁড়িয়ে আছি।”

আর্থারটন আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ এশিয়ার প্রভাব এবং ভৌগলিক ঘনত্বের বিষয়টিও তুলে ধরেন। তার মতে,

“ক্রিকেট একটি বৈশ্বিক খেলা, কিন্তু মূল ব্যাপ্তিটা আসলে দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ কেন্দ্রিক। যদি বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদি হয়, তবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।”

তিনি আরও বলেন,

“এখন পরিস্থিতি যদি এমন হয় যে ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে যাবে না, আবার বাংলাদেশও ভারতে যাবে না—যেখানে অধিকাংশ বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে—তাহলে এই ইভেন্টগুলো বড় ধরনের হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে এটি ক্রিকেটের জন্য একটি বড় সংকট।”

আর্থারটন সতর্ক করেন, আইসিসি ও ভারতের একপেশের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ও পাকিস্তানের পদক্ষেপ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনেও নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি