ঢাকাWednesday , 18 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ভারতের কাছে হার, সাবেকদের তোপে বাবর আজম

RH Riyad
February 18, 2026 8:27 am
Link Copied!

টি–টোয়েন্টি ক্রিকেটে বাবর আজম–এর ফর্ম ওঠানামার মধ্যেই থাকে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচেও তার ব্যাটে দেখা গেল না ছন্দ। ৭ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। ম্যাচের পরিস্থিতি না বুঝে অযথা আক্রমণ করতে গিয়ে আউট হয়েছেন তিনি— আর সেটিই এখন কড়া সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। ৬১ রানের বড় ব্যবধানে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে পুরো দল, যার কেন্দ্রে রয়েছেন বাবর আজম।

ক্রিকবাজের আলোচনায় দীনেশ কার্তিক বলেছেন,
“আমি কল্পনাও করতে পারি না ইনিংসের শুরুতে বিরাট কোহলি ওই ধরনের শট খেলবে। এটা আসলে আত্মসমর্পণ। জয় পেতে কী করতে হয় বা কীভাবে দলকে জয়ের কাছাকাছি নেওয়া যায়— সেই বিশ্বাসের অভাব এখানে স্পষ্ট। চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই একজন ক্রিকেটারকে গ্রেট বানায়। সব ম্যাচ তো সহজ হবে না যে, ক্রিজে গিয়েই কয়েকটি শট খেলে ফেলবেন। সে (বাবর) এর চেয়েও ভালো ক্রিকেটার।”

আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন,
“একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে যদি দেখেন কোনো নির্দিষ্ট জায়গায় আপনার ঘাটতি আছে, তাহলে সেটা নিয়ে কাজ করতে হবে। সে তার খেলায় কোনো পরিবর্তনই করেনি। ২০২৪ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখুন— কাঁধ উন্মুক্ত করে একইভাবে খেলেছে এবং স্লিপে ধরা পড়েছে। যদি এভাবেই খেলা চালিয়ে যায়, তাহলে প্রতিবারই একইভাবে আউট হবে।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। জিতলেই নিশ্চিত হবে সুপার এইটে জায়গা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি