ঢাকাSaturday , 7 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ব্যাটিং ধসের মাঝেও সূর্যকুমারের ঝড়, ভারতের পুঁজি ১৬১

Rahidul Hasan Riyad
February 7, 2026 10:09 pm
Link Copied!

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত। আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি থেমেছে মাত্র ৮ রানে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৬১ রান তুলেছে ভারত। ব্যাটিং দুর্দশার মাঝে ভারতের হয়ে বুক চিতিয়ে লড়েছেন সূর্যকুমার যাদব। চাপের মুখে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। ৪৯ বলে ৮৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত। আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি থেমেছে মাত্র ৮ রানে। ফর্মে থাকা অভিষেক নিজের বিশ্বকাপ অভিষেকে মেরেছেন গোল্ডেন ডাক। ১ বলে ০ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক শর্মা।

এরপর তিনে নামা তিলক ভার্মাকে সাথে নিয়ে এগিয়েছেন ঈশান। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লে কাজে লাগিয়ে রান বের করেছেন। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে গিয়েই লাগে বিপত্তি। এক ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৬ বলে ২০ রান করে বিদায় নেন ঈশান। তিলক ফিরেছেন ১৬ বলে ২৫ রান করে। গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন শিভাম দুবে। ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে ভারত।

 

একের পর এক উইকেট হারিয়ে কমে যায় ভারতের রানের গতি। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। হতাশ করেছেন রিঙ্কু সিং। ১৪ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। হার্দিক পান্ডিয়াও ছিলেন মলিন। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান হার্দিক। ৭৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি

সেখান থেকে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেল। দারুণ কিছু শটে রান বের করেছেন দুজন। সূর্যকুমার হাঁকিয়েছেন একের পর এক চার-ছক্কা। ১১ বলে ১৪ রান করা অক্ষরকে ফেরান হারমীত সিং। সূর্যকুমার ফিফটির কাছে চলে গিয়েছিলেন। কৌশলী ব্যাটিংয়ে ফিফটিও ছুঁয়ে ফেলেন অধিনায়ক।

 

ফিফটির পরে রানের গতি বাড়িয়েছেন সূর্যকুমার। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বাড়িয়েছেন দলের রান। শেষ ওভার থেকে নিয়েছেন ২১ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ভারত। ৪৯ বলে ৮৪ রান করে টিকে ছিলেন সূর্যকুমার যাদব।

News Den