পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত দলে দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। অন্যদিকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
দলে ফিরেছেন
লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম।
বাদ পড়েছেন
জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে শক্তিশালী দল গড়েই সিরিজে ভালো ফল করার লক্ষ্য টাইগারদের।

