ঢাকাFriday , 13 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

দ্যা হান্ড্রেডে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ, দলে নিল বার্মিংহাম ফিনিক্স

RH Riyad
March 13, 2026 10:23 am
Link Copied!

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দল পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। তাকে এক লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

ইংল্যান্ডের মুদ্রায় এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার সমান। লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মুস্তাফিজুর রহমানের নাম ওঠে। তার জন্য বার্মিংহাম ফিনিক্স ছাড়া আর কোনো দল বিড করেনি। ফলে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সহজেই দলে পেয়ে যায় তারা।

টি-টোয়েন্টির চেয়েও সংক্ষিপ্ত ১০০ বলের এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই চাহিদা রয়েছে তার। এর আগে তিনি আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন।

বর্তমানে মুস্তাফিজ বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার।

বার্মিংহাম ফিনিক্সের স্কোয়াডে মুস্তাফিজ ছাড়াও খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনেভান ফেরেইরার মতো ক্রিকেটাররা।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপে উঠলেও আট ফ্র্যাঞ্চাইজির কেউ তাকে দলে নেয়নি।

আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে দ্যা হান্ড্রেডের এবারের আসর।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি