ঢাকাSunday , 1 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

জাতীয় দলের নির্বাচক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জানানো হলো যোগ্যতার শর্ত

RH Riyad
March 1, 2026 9:27 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর জন্য নতুন নির্বাচক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, নির্বাচক প্যানেলে যুক্ত করার জন্য দুইজন যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীদের নিজেদের প্রত্যাশিত বেতনের পরিমাণও উল্লেখ করতে বলা হয়েছে।

সম্প্রতি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র মেয়াদ শেষ হয়েছে। অন্যদিকে বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক আর নির্বাচক প্যানেলে নেই। বর্তমানে প্যানেলে একমাত্র সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত

এই শূন্যতা পূরণ করতেই নতুন করে দুইজন নির্বাচক নিয়োগের উদ্যোগ নিয়েছে বোর্ড। এদিকে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

বিসিবির বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্ত উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—

  • আন্তর্জাতিক ক্রিকেট অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে

  • প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা

  • সব ফরম্যাটের আধুনিক ক্রিকেট সম্পর্কে সম্যক জ্ঞান

  • নেতৃত্বগুণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা

  • দেশ ও দেশের বাইরে ভ্রমণে আগ্রহ ও সক্ষমতা

  • নিয়মিত ঘরোয়া ক্রিকেট পর্যবেক্ষণের মানসিকতা

আগ্রহীদের আগামী ৮ মার্চের মধ্যে বিসিবির প্রধান নির্বাহী বরাবর অথবা বোর্ডের অফিসিয়াল চাকরি–সংক্রান্ত ইমেইলে আবেদন করতে বলা হয়েছে।

জাতীয় দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নির্বাচক নিয়োগ—তাই বিসিবি অভিজ্ঞ ও দক্ষ প্রার্থী খুঁজতেই কঠোর যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে।