ঢাকাSunday , 8 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

গুলবাদিনের ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর আফগানদের

Rahidul Hasan Riyad
February 8, 2026 1:32 pm
Link Copied!

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে তারা। ঝড়ো ফিফটিতে ইনিংসের ভিত গড়ে দেন গুলবাদিন নাইব।

টসে জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান শুরুটা দেখেশুনেই করেন। তাদের জুটিতে আসে ৩৫ রান। ১২ বলে ১০ রান করে প্রথমে ফেরেন ইবরাহিম। পাওয়ারপ্লের শেষ বলে আউট হন গুরবাজও। ২২ বলে ২৭ রান করে বিদায় নিলে ৬ ওভারে ২ উইকেটে ৪৪ রান তোলে দলটি।

দুই ওপেনারের বিদায়ের পর সেদিকউল্লাহ আতাল ও গুলবাদিন নাইব জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। সাবলীল ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন দুজনই। ২৪ বলে ২৯ রান করে থামেন আতাল, তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ছিলেন নাইব। কৌশলী ও ঝড়ো ব্যাটিংয়ে তিনি তুলে নেন অর্ধশতক।

শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন নাইব। ইনিংসের শেষদিকে ডারউইশ রাসুলি ১৩ বলে ২০, আজমতউল্লাহ ওমরজাই ৭ বলে ১৪ এবং মোহাম্মদ নবী ৭ বলে ১০ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি।

১৮২ রানের লক্ষ্য নিয়ে জবাব দিতে নামবে নিউজিল্যান্ড।