ঢাকাSaturday , 14 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

গুজব উড়িয়ে দিল পিসিবি, ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানার খবর ভিত্তিহীন

RH Riyad
March 14, 2026 6:28 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপরই দেশটির গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাকিস্তান জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। পাকিস্তানের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরই এই জরিমানা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের মুখপাত্র আমির মীর জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে জরিমানার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, “এমন কোনো সিদ্ধান্ত কখনোই পিসিবি নেয়নি। এগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব। এ ধরনের কোনো নজির বা বিধানও নেই।”

পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দলের প্রতিটি খেলোয়াড়কে প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি—যার পরিমাণ আনুমানিক ২২ লাখ বাংলাদেশি টাকা—জরিমানা করা হতে পারে। কারণ তারা টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে।

টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় হারটি আসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সেই ম্যাচে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান, ফলে ৬১ রানের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

এদিকে জরিমানার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আহমেদ শেহজাদ বলেন, জরিমানার অর্থ যদি সত্যিই ক্রিকেটের উন্নয়নে কাজে লাগে, তাহলে তিনি নিজেই সেই অর্থ দিতে রাজি।

শেহজাদ বলেন, “আমি ৫০ লাখ জরিমানা দিয়ে দিই। যদি এতে দেশ ঠিক হয় বা ক্রিকেটের উন্নতি হয়, আল্লাহর কসম আমি দিয়ে দেব। সব খেলোয়াড়ের হয়ে আমি দিয়ে দেব। যতজনকে জরিমানা করতে চান, সবাইয়ের হয়ে আমি দিয়ে দেব।”