ঢাকাFriday , 27 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ইমন–মুস্তাফিজের দিনে দাপুটে জয় লাহোরের, ৬৯ রানে উড়ল হায়দরাবাদ

RH Riyad
March 27, 2026 12:09 am
Link Copied!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে দলটি। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান ছিলেন আলোচনায়।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করে লাহোর। ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম ও ফখর জামান যোগ করেন ৮৪ রান। নাঈম ১৯ বলে ৩০ রান করে ফিরলেও ফখর খেলেন ৩৯ বলে ৫৩ রানের দারুণ ইনিংস।

তিন নম্বরে নেমে ব্যর্থ হন আব্দুল্লাহ শফিক। এরপর ক্রিজে আসেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। যদিও খুব বড় ইনিংস খেলতে পারেননি, ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। তবে শেষ দিকে হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন। হাসিবউল্লাহ ২৮ বলে ৪০ এবং রাজা ১০ বলে ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে লাহোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে যায়। সাইম আইয়ুব (১৭) ও মারনাস লাবুশেন (২৬) কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না।

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ছিলেন দারুণ কিপটে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিং হায়দরাবাদের রান তোলার গতি থামিয়ে দেয়।

এছাড়া লাহোরের হয়ে উবাইদ শাহ, সিকান্দার রাজা ও হারিস রউফ নেন ২টি করে উইকেট। শাহীন শাহ আফ্রিদি ও মুস্তাফিজ নেন ১টি করে উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ফলে ৬৯ রানের বিশাল জয় নিয়ে পিএসএল অভিযান শুরু করল লাহোর কালান্দার্স।