ঢাকাSunday , 8 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

আইসিসির জরুরি সভা ঘিরে পাকিস্তানে বুলবুল

Rahidul Hasan Riyad
February 8, 2026 1:25 pm
Link Copied!

পাকিস্তান ও ভারতের মধ্যকার টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠেয় এই জরুরি বৈঠকে পাকিস্তানসহ আইসিসির অন্যান্য সদস্য দেশ অংশ নেবে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পরই এই সংকট তৈরি হয়।

জিও সুপার আরও জানায়, আইসিসির বৈঠকের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বিসিবি সভাপতি। সব আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যাতেই তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, বিষয়টি সমাধানে আইসিসি পর্দার আড়ালে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খেলাধুলা থেকে রাজনীতি দূরে রাখার আহ্বান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে ফেডারেল সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন,
‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা খেলব না। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।’

এই পরিস্থিতিতে আইসিসির জরুরি বৈঠকের দিকে তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব। ভারত–পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি