ঢাকাSaturday , 14 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ভারতের সঙ্গে হাত মেলাবে পাকিস্তান? আগার জবাব

RH Riyad
February 14, 2026 4:35 pm
Link Copied!

মাঠের পারফরম্যান্সের বাইরে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ও আলোচনা। সাম্প্রতিক কয়েকটি লড়াইয়ে দুই দলের ক্রিকেটারদের করমর্দন নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠে নামার আগে সৌজন্যবোধের সেই বিষয়টি নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা— এবার কি হাত মেলাবে ভারত ও পাকিস্তান?

টি-টোয়েন্টি বিশ্বকাপে নানা নাটকীয়তার পর মুখোমুখি হচ্ছে দুই দল। গ্রুপ ‘এ’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাঠের বাইরের প্রশ্নের মুখোমুখি হন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

 

তিনি বলেন, খেলাটিকে ইতিবাচক মনোভাবেই দেখা উচিত। ‘খেলাটা ভালো মনোভাবের মধ্যেই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করি, সেটা গুরুত্বপূর্ণ নয়। খেলা যেমন সবসময় হয়ে এসেছে, তেমনভাবেই হওয়া উচিত।’

করমর্দন প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে আগার জবাব ছিল সংক্ষিপ্ত। ভারত যদি হাত মেলাতে প্রস্তুত থাকে, পাকিস্তান কি রাজি হবে— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কালই সব পরিষ্কার হয়ে যাবে।’

ভারত–পাকিস্তান লড়াইয়ে অনেক সময়ই একপেশে ফল দেখা গেছে, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড খুব একটা ভালো নয়। বিষয়টি স্বীকার করে আগা বলেন, ‘ইতিহাস বদলানো যায় না। বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়, তবে এবার আমরা আরও ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’

বর্তমানে পয়েন্ট টেবিলে দুই দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে, আর পাকিস্তান জয় পেয়েছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল সুপার এইটে জায়গা নিশ্চিত করবে। যদিও পরাজিত দল শেষ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে, তবে নেট রান রেটের হিসাবেও বদলে যেতে পারে সমীকরণ।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি