অপেক্ষার প্রহর প্রায় শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই ক্রিকেট বিশ্ব দেখবে IPL 2026-এর মহারণ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস।
পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করে রজত পাটিদার-এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে মাত্র এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে শুভমান গিল-এর গুজরাট টাইটানস।
ফাইনালে ওঠার পথে কোয়ালিফায়ার-১ এ এই দুই দলেরই দেখা হয়েছিল। সেই ম্যাচে রজত পাটিদার-এর অনবদ্য ইনিংসের ওপর ভর করে ২৫০-এর বেশি রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানের আগেই গুটিয়ে যায় গুজরাট টাইটানস। ফলে প্রথম দল হিসেবে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু।
অন্যদিকে দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে কোয়ালিফায়ার-২ এ রাজস্থান রয়্যালস-এর বিপক্ষে মাঠে নামে গুজরাট টাইটানস। বৈভব সূর্যবংশী-র ৯৭ রানের বিস্ফোরক ইনিংসে রাজস্থান ২১৪ রানের বড় সংগ্রহ গড়লেও গুজরাট-এর দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই লক্ষ্য অবিশ্বাস্য সহজতায় টপকে যায় টাইটানস। আর তাতেই নিশ্চিত হয় বহু প্রতীক্ষিত এই ফাইনাল।
আগামীকালের ফাইনালে বেঙ্গালুরু-এর সবচেয়ে বড় শক্তি তাদের গভীর ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার থেকে শুরু করে সাত কিংবা আট নম্বর পর্যন্ত প্রায় সবাই রয়েছেন দারুণ ছন্দে। দলের অধিনায়ক রজত পাটিদার-ও রয়েছেন দুর্দান্ত ফর্মে। বোলিং বিভাগে ভুবনেশ্বর কুমার ধারাবাহিকভাবে সাফল্য এনে দিচ্ছেন দলকে এবং বর্তমানে Purple Cap দৌড়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।
অন্যদিকে গুজরাট টাইটানস-এর মূল ভরসা তাদের বিধ্বংসী টপ অর্ডার। পুরো মৌসুমে দলের প্রায় ৭০ শতাংশ রান এসেছে শীর্ষ সারির ব্যাটারদের কাছ থেকে। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল এবংসাই সুধারসান রয়েছেন অসাধারণ ফর্মে। তাদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, জেসন হোল্ডার এবং বিশ্বসেরা স্পিনারদের একজন রশিদ খান—যা যেকোনো ব্যাটিং লাইনআপের জন্য বড় হুমকি।
ব্যক্তিগত অর্জনের লড়াইটাও হতে যাচ্ছে সমান আকর্ষণীয়। Orange Cap তালিকার শীর্ষে থাকলেও রাজস্থান বিদায় নেওয়ায় বৈভব সূর্যবংশী-এর সামনে আর সুযোগ নেই। ফলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা গুজরাটt-এর দুই ওপেনার শুভমান গিল এবং সাই সুধারসান-এর সামনে Orange Cap জয়ের সুবর্ণ সুযোগ।
অন্যদিকে Purple Cap-এর দৌড়ে শীর্ষে রয়েছেন Gujarat-এর কাগিসো রাবাদা, আর ঠিক তার পেছনেই বেঙ্গালুরু-এর ভুবনেশ্বর কুমার। ফলে ফাইনালের মঞ্চেই নির্ধারিত হতে পারে কে হবেন এবারের আসরের সেরা উইকেটশিকারি।
এখন দেখার বিষয়, বেঙ্গালুরু-এর শক্তিশালী ও গভীর ব্যাটিং লাইনআপ জয়ী হয়, নাকি গুজরাট টাইটানস-এর বিধ্বংসী টপ অর্ডার এবং বিশ্বমানের বোলিং আক্রমণ শেষ হাসি হাসে।
ট্রফি উঠবে রজত পাটিদার-এর হাতে, নাকি শুভমান গিল-এর? সেই উত্তর মিলবে কয়েক ঘণ্টা পরই IPL 2026-এর মহারণে।
এখন প্রশ্ন শুধু একটাই—কে গড়বে নতুন ইতিহাস, আর কে ফিরবে খালি হাতে?
যেহেতু দুই দলই ইতিমধ্যে একবার করে IPL ট্রফি জিতেছে, তাই এই দুই দলের ই আছে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ।

