ঢাকাTuesday , 3 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পিসিবিকে রশিদের প্রশংসা

Desk News
February 3, 2026 1:33 pm
Link Copied!

 

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান সরকারের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া একটি শক্তিশালী বার্তা বলে মনে করছেন।

খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তানের বাংলাদেশকে সমর্থন করার সিদ্ধান্ত প্রশংসনীয়। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে সরকার হস্তক্ষেপ করায় তিনি মোটেও বিস্মিত নন।

রশিদ লতিফ বলেন,
“পাকিস্তান ক্রিকেট বোর্ড যে বাংলাদেশকে সমর্থন করেছে, এটা অবশ্যই ভালো উদ্যোগ। আর পাকিস্তান সরকার বোর্ডকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে বলেছে—এতে আমি অবাক হইনি।”

তার মতে, এই সিদ্ধান্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা, যারা ক্রিকেটের চেতনাকে ক্ষতিগ্রস্ত করার হুমকি সৃষ্টি করছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব নিয়েও কড়া সমালোচনা করেন রশিদ লতিফ। তিনি বলেন,
“বহু বছর ধরেই আমরা লক্ষ্য করছি, আইসিসির সিদ্ধান্ত গ্রহণে বিসিসিআই কীভাবে প্রভাব বিস্তার করে আসছে। বিসিসিআই সবচেয়ে শক্তিশালী ও ধনী বোর্ড—এটা সত্য। কিন্তু যদি সিদ্ধান্ত সব সময় তাদের পক্ষেই যায়, তাহলে সেটা ক্রিকেটের জন্য ভালো নয়।”

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনাকে পুরো পরিস্থিতির ‘শেষ ধাক্কা’ হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। তার ভাষায়,
“আমার মনে হয়, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটাই ছিল শেষ ধাক্কা। আইপিএল তাদের নিজস্ব টুর্নামেন্ট—এটা মানি, কিন্তু তারা বিশ্বকাপের পর পর্যন্ত অপেক্ষা করতে পারত।”

তিনি আরও বলেন,
“এই সিদ্ধান্ত বাংলাদেশের অনুভূতিতে আঘাত করেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তখন মনে করেছিল, বিশ্বকাপে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।”

এই প্রেক্ষাপটে ম্যাচ ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের প্রস্তাবকে পুরোপুরি যৌক্তিক বলে মনে করেন রশিদ লতিফ। তিনি বলেন,
“বাংলাদেশ যে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, তা একেবারেই যুক্তিসংগত ছিল।”

এক্ষেত্রে আগের নজিরও তুলে ধরেন তিনি। রশিদ লতিফ বলেন,
“এর আগেও আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। গত বছর নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছিল।”

ভারত-পাকিস্তান ম্যাচের অর্থনৈতিক গুরুত্ব নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। তার মতে,
“ভারত-পাকিস্তান ম্যাচই ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রায় দুই বিলিয়ন মানুষ এই ম্যাচের সঙ্গে যুক্ত থাকে।”

তিনি আরও বলেন,
“এই ম্যাচ থেকে সম্প্রচারকারী ও বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে আইসিসি বিপুল রাজস্ব আয় করে। সে কারণেই বিশ্বকাপে দুই দলকে প্রায়ই একই গ্রুপে রাখা হয়।”

সবশেষে রশিদ লতিফ বলেন,
“এটাই ছিল পাকিস্তানের চাপ প্রয়োগের জায়গা, আর এবার তারা সেটাই ব্যবহার করেছে।”