ঢাকাTuesday , 21 July 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

কানাডা সুপার ৬০ লিগে মুস্তাফিজ, ভ্যানকুবার অ্যাংকরসে টাইগার পেসার

Rahidul
July 21, 2026 11:10 am
Link Copied!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবার খেলবেন কানাডা সুপার ৬০ লিগে। টি-১০ ফরম্যাটের এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে ভ্যানকুবার অ্যাংকরস।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা মুস্তাফিজ এবার প্রথমবারের মতো কানাডা সুপার ৬০-এ অংশ নিতে যাচ্ছেন। ভ্যানকুবার অ্যাংকরসের স্কোয়াডে তার সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের মঈন আলি ও ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরে, ম্যাক্স চু, আখিল কুমারসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার।

এবারের টুর্নামেন্টে আরও অংশ নেবেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, কিয়েরন পোলার্ড, ক্রিস লিন, সিকান্দার রাজা, টম কারান, ইমাদ ওয়াসিম ও কলিন মুনরোর মতো আন্তর্জাতিক তারকারা।

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে কানাডা সুপার ৬০-এর দ্বিতীয় আসর। গত মৌসুমে এই লিগে খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।