ঢাকাThursday , 23 July 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ওয়ানডে সিরিজে হারলেও শেষ ম্যাচে জয় উইন্ডিজের, স্লো ওভাররেটে জরিমানা

Rahidul
July 23, 2026 9:24 am
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ২ উইকেটের সান্ত্বনাসূচক জয় পেয়েছে ক্যারিবীয়রা। জয়ের আনন্দের মাঝেই অবশ্য দলটির জন্য এসেছে একটি দুঃসংবাদ। স্লো ওভাররেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এমিরেটস আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ উইন্ডিজদের এই শাস্তি দেন। ম্যাচটিতে সময়ের ব্যাপারে সব ধরনের দরকারি ছাড় দেওয়ার পরেও নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল শাই হোপের দল।
আইসিসির কোড অব কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ে যত ওভার কম করা হবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ক্যারিবীয় দল এক ওভার পিছিয়ে থাকায় এই নিয়মে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক শাই হোপ নিজের ভুল ও আইসিসির আনা অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। হোপ শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে আইসিসির পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার ডেইটন বাটলার আনুষ্ঠানিকভাবে এই স্লো ওভাররেটের অভিযোগটি দায়ের করেছিলেন।