দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০২৬ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬-২৭ মৌসুমের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা, যেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের বিস্তারিত সূচিও নিশ্চিত করা হয়েছে।
সিরিজের শুরু হবে টেস্ট দিয়ে। প্রথম টেস্ট ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গ-এ এবং দ্বিতীয় টেস্ট ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়ন-এ অনুষ্ঠিত হবে।
এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১ ডিসেম্বর ইস্ট লন্ডন, ৪ ডিসেম্বর গকেবেরহা এবং ৭ ডিসেম্বর কেপটাউন-এ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সফরের শেষ পর্বে টি-টোয়েন্টি সিরিজ। ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি এবং ১৩ ডিসেম্বর আবারও সেঞ্চুরিয়নে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ দল।
একনজরে সূচি
-
১৫-১৯ নভেম্বর: ১ম টেস্ট, জোহানেসবার্গ
-
২৩-২৭ নভেম্বর: ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন
-
১ ডিসেম্বর: ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন
-
৪ ডিসেম্বর: ২য় ওয়ানডে, গকেবেরহা
-
৭ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, কেপটাউন
-
১০ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি
-
১২ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, বেনোনি
-
১৩ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

