একই সময়ে Pakistan Super League (পিএসএল) ও Indian Premier League (আইপিএল) আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। আইপিএলে দল পাওয়ায় শেষ মুহূর্তে পিএসএল থেকে সরে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান Mohsin Naqvi।
জিম্বাবুয়ের পেসার Blessing Muzarabani এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার Dasun Shanaka আইপিএলের চুক্তির কারণে পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার Jake Fraser-McGurk, ওয়েস্ট ইন্ডিজের Gudakesh Motie এবং অস্ট্রেলিয়ার Spencer Johnson ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে নাকভি বলেন, নিয়ম ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি গত বছরের উদাহরণ টেনে দক্ষিণ আফ্রিকার Corbin Bosch-কে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনাও তুলে ধরেন। তার মতে, সূচি সংঘর্ষ বড় সমস্যা নয়, কারণ এখনও অনেক তারকা ক্রিকেটার পিএসএলে খেলতে আগ্রহী। বছরের অন্য কোনো সময় ফাঁকা সূচি না থাকায় টুর্নামেন্ট পেছানো সম্ভব নয়।
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর, যা ৩ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে।

